অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর (পদ ১৩ জন ) 04 Jun 2023 by Admin Job Details আবেদন সংক্রান্ত নির্দেশনাবলি অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ৪জুন, ২০২৩খ্রি. সময়ঃ সকাল ৯.০০ ঘটিকা। অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ২৫জুন ২০২৩খ্রি. সময়ঃ রাত ১১.৫৯ ঘটিকা। আবেদন সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিয়োগ পরীক্ষা ২০২৩ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলি, পরীক্ষায় ফি প্রদানের নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি বিএসসির নিজস্ব ওয়েবসাইট https://bsc.portal.gov.bd এ পাওয়া যাবে। আবেদন ফি ১০০/- (একশত) টাকা (অফেরৎযোগ্য) মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় মূল সনদপত্র (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র; (খ) অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে); (গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; (ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র (ঙ) জাতীয় পরিচয়পত্র(এনআইডি); কোটাভুক্ত প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলি প্রার্থী শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/মুক্তিযোদ্ধার পোষ্য হলে মুক্তিযোদ্ধা কোটায় আবেদিত চাকুরি প্রার্থীদেরকে নিম্নেবর্ণিত কাগজপত্র প্রদর্শন করতে হবে :- মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, জন্ম সনদ; মুক্তিযোদ্ধার সনদ নম্বর, মুক্তিবার্তা নম্বর ও তারিখ; গেজেট নম্বর ও তারিখ; মন্ত্রণালয়ের সনদ নম্বর, তারিখ ও স্মারক নম্বর; বামুস সনদ নম্বর ও তারিখ; মুক্তিযোদ্ধার নাতি-নাতনী দাবী করার ক্ষেত্রে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র; মুক্তিযোদ্ধার উত্তরাধিকারী সনদপত্র পোষ্যদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়ন পত্র; সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধার নাম ও অন্যান্য তথ্যাদি সম্বলিত তালিকার কপি। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রেঃ জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ। বি.দ্র: কোটার ক্ষেত্রে সর্বশেষ/হালনাগাদ সরকারি বিধিমালা প্রযোজ্য হবে। প্রার্থীদের বয়সসীমা গত ২৫-০৩-২০২০খ্রি. তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে, প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সতর্কীকরণ নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন পক্ষের সাথে কোন প্রকার যোগাযোগ এবং আর্থিক লেনদেনের আলামত পাওয়া গেলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে এবং তাৎক্ষণিক প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। Job Status Permanent Educational Requirements শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) টাইপিং এ ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন ২০ও ২০ শব্দের গতি। Apply Instruction আবেদন সংক্রান্ত নির্দেশনাবলিএ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে বিএসসির নিজস্ব অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সে লক্ষ্যে https://job.bsc.gov.bd/এই ওয়েবসাইটে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অন লাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম এবং পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে। আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদেরকে এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার সময়, স্থান ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যথাসময়ে অবহিত করা হবে। Salary BDT 10200 - 24680 Terms & Condition বিবিধনির্বাচনী পরীক্ষায় (লিখিত-ব্যবহারিক-মৌখিক)/সাক্ষাৎকার-এ অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নিয়ম/নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে। তাছাড়া, নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ, বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। Others Benefit Job Location বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম