১। এ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। সে লক্ষ্যে http://job.bsc.gov.bd এই ওয়েবসাইটে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিষ্ট্রেশন এবং একই ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা ফি জমা প্রদান করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ-
• অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ : ০৩-১১-২০২১
• অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ : ৩০-১১-২০২১
উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
২। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://job.bsc.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
৩। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিয়োগ পরীক্ষা, ২০২১ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, এসএমএস এর মাধ্যমে পরীক্ষায় ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://job.bsc.gov.bd এবং www.bsc.gov.bd এ পাওয়া যাবে।
৪। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই নিম্নলিখিত সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবেঃ
(ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র; (খ) অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে); (গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; (ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র; (ঙ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি); (চ) ট্রেড কোর্স সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)।
৫। নির্বাচনী পরীক্ষায় (লিখিত-মৌখিক)/সাক্ষাৎকার-এ অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬। কোন তথ্য গোপন করে বা ভূল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তাঁর বিরূদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭। সরকারী/আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
৮। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে। তাছাড়া, নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৯। আবেদনপত্র গ্রহণ, বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।